1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ৩৭ লক্ষ টাকার ভারতীয় গরু-মহিষসহ বিভিন্ন মালামাল আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

 

সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয় গরু-মহিষসহ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) এ অভিযান পরিচালনা করে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় মহিষ ও ১৫টি গরু আটক করে। এসব গবাদিপশুর সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা।

অন্যদিকে, একইদিনে সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপি’র আরেকটি আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু, ৬ হাজার ৫০০ পিস সুপারি এবং ২৫০ কেজি চিনি আটক করে। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা।

দুই অভিযানে বিজিবি’র হাতে আটক হওয়া গরু-মহিষ ও অন্যান্য মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৭০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। বিজিবির চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর