1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গলে ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য শালিসে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭১৬ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে ছেলের অপরাধের কারনে দিনমজুর এক বৃদ্ধকে মারধররের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর আনোয়ার হোসেন মিনু নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

মিনু ভুনবীর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বলে জানা গেছে। শুধু মারধর নয়, ওই বৃদ্ধকে বাড়ি থেকে বিতারিত করতে প্রচেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল এমন অভিযোগ ওই বৃদ্ধের।

আজ (২২জুলাই) মঙ্গলবার দুপুরে সরজমিনে ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে গেলে ওই গ্রামে বয়োবৃদ্ধ দিনমজুর ইট ভাঙ্গার শ্রমিক শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ২ ছেলে ১ মেয়ে। মেয়ে জোৎস্না বেগমকে বিয়ে দিয়েছি। এক ছেলে শাহিন মিয়া শারীরিক প্রতিবন্ধী। অপর ছেলে সাইফুল মিয়া মাদকসেবী ও নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হিসেবে আমি তাকে স্থানীয়দের সহায়তায় কয়েক দিন আগে বাড়ি থেকে বের করে দিয়েছি।

 

এখন সে কোথায় আছে জানি না। এরই মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় আমার পাশের বাড়িতে হঠাৎ গ্রাম্য শালিস বসিয়ে আমাকে ডেকে পাঠানো হয়। শালিসে আমার বাড়ি থেকে বের করে দেয়া ছেলের অপরাধে আমাকে বেদম মারধর করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিনু। আমার স্ত্রী, নাতিসহ আত্মীয়রা বাধা দিতে গেলে তাদেরও হুমকি-ধামকি দেওয়া হয়। শালিসে ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ব্যবসায়ী কামাল পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শালিসে আমাতে বেদম মারধরের পর এখন আমার পরিবারকে এলাকা থেকে চলে যেতে হুমকি দিচ্ছেন আনোয়ার হোসেন মিনু, রাসেলসহ অন্যান্যরা। তারা আমার বাড়ি দখলে নিতে চান। আমি এখন আমার শারীরিক প্রতিবন্ধী ছেলে ও স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

আমি বিচার চাই।’শালিসে উপস্থিত এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা অন্যায়ের পক্ষে নই। বৃদ্ধ শাহাব উদ্দিনের ছেলে নেশাগ্রস্থ ও চোর। তাকে তার বাবাও

বাড়ি থেকে বের করে দিয়েছেন। তার অপরাধে বৃদ্ধ লোকের গায়ে হাত দেয়া সমর্থনযোগ্য নয়। বিচারে ডেকে এনে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিনু বৃদ্ধ শাহাব উদ্দিনকে মারতে মারতে নিচে ফেলেও মেরেছে। ওই বিচারে ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী, স্থানীয় পঞ্চায়েতরা ছিলেন।

ছেলে অপরাধী হিসেবে তাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারপর তার বাবাকে এভাবে মারধর উচিত হয়নি।’স্থানীয় আনোয়ার হোসেন বলেন, ‘বৃদ্ধ শাহাব উদ্দিনের ছেলে চুরি করে, নেশা খায়। ফলে শাহাব উদ্দিন অপরাধী ছেলেকে বাড়িছাড়া করেছেন। সে এখন এলাকায় নেই।

গত শুক্রবার শালিসে বৃদ্ধ শাহাব উদ্দিনকে মারধর করেন আনোয়ার হোসেন মিনু।’এ ব্যাপারে আনোয়ার হোসেন মিনু বলেন, ‘আমার জীবনে আমি কোন দল বা পার্টির সাথে জড়িত নই। যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে মিথ্যে প্রচার করা হচ্ছে। আমি যুবলীগের রাজনীতির সাথে যুক্ত নই। আমি ব্যবসায়ী মানুষ।

ব্যবসা করে খাই। শাহাব উদ্দিন মিয়ার ছেলে এলাকার কুখ্যাত চুর ও মাদকসবেী। তার জালায় পুরো এলাকা অতিষ্ট হয়ে শালিস বসায়। সেখানে শাহাব উদ্দিন মিয়াকে কেউ মারধর করেনি।’

ভুনবীর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী বলেন, ‘শাহাব উদ্দিনের ছেলে সাইফুল চিহ্নিত চোর ও ইয়াবাসেবী। সে চুরির পলে গ্রেপ্তার হয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। তার বাড়ি থেকে প্রায় কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক সে চুরির সাথে জড়িত। এ ধরনের একজন চুর নিয়ে আমাদের এলাকা কলংকিত। শুক্রবার যে শালিস বসানো হয় তাতে স্থানীয় পঞ্চায়েত সবাই উপস্থিত ছিলেন।

সেখানে শাহাব উদ্দিন ছেলের পক্ষ নিয়ে উত্তেজিত ভাষায় কথা বললে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন মিনু। ওই শালিসে কোন ধরণের মারধরের ঘটনা ঘটেনি। কেউ যদি মারধরের অভিযোগ এনে থাকে তবে তা সম্পূর্ণ মিথ্যা।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর