1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অভিভাবক, ছাত্র ও মাদ্রাসা কমিটির উদ্যোগে এক নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং শিক্ষক হাফেজ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষাবিদ ও আলেমসমাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।

 

বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আজগর খান এবং মতিনিয়া শহিদিয়া হুফ্ফাজুল কুরআন বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার আল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা বিল্লাল হোসেন (সহকারী শিক্ষক, জালালিয়া কামিল মাদ্রাসা), হাফেজ মাওলানা ক্বারী আবুল হোসেন (প্রধান শিক্ষক, সিরাজুম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসা), হাফেজ ক্বারী সাইফুর রহমান তারেক, হাফেজ সুলেমান আহমদ কামরান (প্রধান শিক্ষক, ইব্রাহিমপুর হাফিজিয়া মাদ্রাসা, সুনামগঞ্জ), ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, হাজী সফিক মিয়া, ইসাদ আলী, মো: নুরুল ইসলাম, হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ ক্বারী মাসুম আহমদ, হাফেজ মারজান আহমদ, অত্র মাদ্রাসার ক্বারী মুহাইমিন মুরাদ, সাবেক কাউন্সিলর দিলোয়ার হুসাইন, ছাত্র অভিভাবক মো: আমিন মিয়া, ময়নুল ইসলাম, নজিব আলী, নজরুল আলম তালুকদার, কামরুল ইসলাম তালুকদার, জিল্লুল রহমান তালুকদার, ছাতক উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: লাল মিয়া, সাকিব মাহমুদ তালুকদার, গোলাম রূপ, আসিক আলী, সাঞ্জব আলী, আজহার আলম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্রবৃন্দ।

সভায় বক্তারা বলেন, হাফেজ মো. আলী হোসেন একজন স্বনামধন্য ও আদর্শ শিক্ষক, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছেন। তার নিকট থেকে শত শত শিক্ষার্থী হাফেজ হয়েছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন।

 

বক্তারা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক, যা একটি কুচক্রী মহল কর্তৃক পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। তারা বলেন, এই ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বক্তারা মো. আলী হোসেনের নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

উল্লেখ্য, গত ১৬ জুন তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে ছাতক থানা পুলিশ হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতার করে এবং ১৭ জুন মামলাটি (মামলা নম্বর: ১৯) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর