1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে এনসিপির পদযাত্রা শুক্রবার, ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা ও সমাবেশ করবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। আগামীকাল শুক্রবারের এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটের এনসিপি নেতাকর্মীরা। সমাবেশ নিয়ে আগ্রহ দেখা গেছে সাধারণ মানুষসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে। এদিকে সমাবেশ ঘিরে প্রশাসন পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার সিলেটে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি। সমাবেশ সফলে গত কয়েকদিন ধরে বিরামহীন প্রচার চালাচ্ছেন এনসিপির সিলেটের নেতারা। ইতোমধ্যে প্রশাসনে নিরাপত্তার আবেদন করেছে দলটি। সমাবেশ সফলে জেলা প্রশাসকের দপ্তরে ম্যাজিস্ট্রেট মোতায়েন করার ও আবেদন করা হয়েছে। নগরীজুড়ে সাটানো হয়েছে পোস্টার। গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মাণ করা হয়েছে তোরণ। এছাড়া নগরীজুড়ে বিলি করা হচ্ছে প্রচারপত্র।

এনসিপি সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবে। পদযাত্রাটি সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে আবার শহীদ মিনারে সমাবেশে যোগ দেবে। সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

এতে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান বলেন, সমাবেশ সফল করতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছি। সিলেটের সব উপজেলায়ও প্রচার চালানো হয়েছে। আমরা আশাবাদী, এই সিলেটে থেকে এনসিপির নবযাত্রা শুরু হবে।

সিলেট মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে পদযাত্রা ও সমাবেশ সফলে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশ, ইমাম সমিতিসহ সিলেটের সর্বস্তরের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সবাই আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমার মনে হয়, সিলেট হবে এনসিপির একটি দৃষ্টান্ত।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। এ নিয়ে উৎকণ্ঠার কিছু নেই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর