1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপি নেতা রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর মতলবে দলটির সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্তির একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পদক্ষেপ নিয়েছেন তিনি।

 

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। পাশাপাশি এ নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়া হয়েছে। একইসঙ্গে সেখানে ফেসবুকে ছড়ানো ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটিও সেঁটে দেয়া হয়েছে।

রিজবী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতামকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

 

উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।’

যা লেখা আছে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে

‘মতলব উত্তর, দক্ষিণ উপজেলা এবং মতলব পৌরসভা ও ছেংগারচর পৌরসভাধীন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতীদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শিগগির সকলের মতামতের ভিত্তিতে সমন্বয় করে কমিটি ঘোষণা করা হবে।

তবে এবারই প্রথম নয়। এর আগে গত বছরের ১১ নভেম্বরে রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। তখনও একই পদক্ষেপ নিয়েছিলেন দলটির এই শীর্ষ নেতা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর