1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

মুজিববাদ মুক্তিযোদ্ধকে কুলষিত করেছে: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পঠিত

 

 

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
মুজিববাদ বাংলাদেশের মুক্তিযোদ্ধকে কলুষিত করেছে। মানুষের অধিকার হরণ করেছে। এই মুজিববাদীদের প্রতিহত করেছে এ দেশের ছাত্র-জনতা। বাংলাদেশে আর মুজিববাদের ঠিকানা হতে দেব না।

 

জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সুনামগঞ্জে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে এনসিপি। রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে নাহিদ বলেন, আপনারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে এজন্য ধন্যবাদ জানাই।

বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন), দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর