1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেশে সুশাসন নেই, ঘুষ বেড়েছে পাঁচগুণ: মির্জা ফখরুল

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ব্যবসায়ীদের এখন পাঁচগুণ বেশি ঘুষ দিতে হচ্ছে এবং পুলিশ প্রশাসনেরও কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে।

পুলিশেও কোনো পরিবর্তন হয়নি। রাতারাতি সংস্কারের ধারণাকে নাকচ করে দিয়ে মির্জা ফখরুল বলেন, এর জন্য সময় লাগবে। তবে গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না।

তিনি বলেন, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না।এজন্য কোনোরকম বিলম্ব না করে অতিদ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এটি ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়নে, জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর