1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান সম্পন্ন

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পঠিত

“নারী-পুরুষের সমান অধিকার, সচেতনতা ও মানবিক মূল্যবোধই পারে একটি ন্যায়ের সমাজ গড়তে”—এই চেতনাকে ধারণ করে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা।

তিনি তার বক্তব্যে বলেন, “বাল্যবিয়ে, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের এই শপথ যেন শুধু আনুষ্ঠানিকতা না থেকে, আমাদের জীবনযাপনে প্রতিফলিত হয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব,
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারেক জামিল অপু,যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নীতেশ চন্দ্র বর্মন,

বিআরডিবি কর্মকর্তা অসীম তালুকদার, ইউপি সদস্য মোঃ লিটন মিয়া,ধর্মীয় প্রতিনিধি হাফেজ আবু হানিফা নোমান
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও নারী প্রতিনিধি

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে ন্যায়, সমতা, সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা পালনের অঙ্গীকার করেন। অনুষ্ঠানের আয়োজক ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর