1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শাহপরাণে ‘জুলাই বিপ্লব’ স্মরণে ইসলামী সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভা ও নাশিদ মাহফিল

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

সিলেট শহরের শাহপরাণ গেইটে ইসলামী চেতনা ও সাংস্কৃতিক জাগরণে এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, (২৬ জুলাই) বিকাল ৩ টায় শাহপরাণ (রহ.) ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব’ স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, তিলাওয়াত ও নাশিদ মাহফিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হিফজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ফাগুরবাড়ী, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ইয়াহইয়া এবং পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম জালালাবাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, এক্সেল টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান, হলি আরবান প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর দিলওয়ার হোসাইন, উইমেন্স মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এমদাদ হোসেন চৌধুরী এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী আব্দুল্লাহ আল মামুন পবিত্র কুরআন তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল হাফিজ। তিনি বলেন, ইসলামী সংস্কৃতি শুধু মঞ্চভিত্তিক নয়, বরং তা জীবনের প্রতিটি স্তরে বাস্তব চর্চার বিষয়।

মাহফিলে হামদ, নাত ও দেশাত্মবোধক ইসলামী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, শালিন আহমদ ও আবির হাসান। অংশ নেন কলরব সিলেট, নাশিদ সিরিজ সিলেট এবং যমযম সিলেটের প্রশিক্ষিত শিল্পীবৃন্দ। কবি ও আবৃত্তিকার মীম সুফিয়ানের সাবলীল ভাষা ও শৈল্পিক উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রাসঙ্গিক।

শাহপরাণ গেইট এলাকায় আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজন শেষে এক হৃদয়স্পর্শী আখেরী মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করা হয়।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ইসলামি মূল্যবোধের বিকাশ এবং আদর্শিক প্রজন্ম গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর