1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৮২ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৯১ ফিল্ড এর পরিচালনায় এক দিনের বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ জুলাই) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এম আহমদ পাবলিক হাই স্কুলে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫ শতর বেশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

‘জুলাই পুনর্জাগরণ প্রোগ্রাম-২০২৫ এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় জিওসি, ১৭ পদাতিক ডিভিশন মেজর জেনারেল রিদওয়ানুর রহমানের দিকনির্দেশনায়।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এই কার্যক্রম পরিদর্শন করেছে কর্নেল সাইদা নাজরীনা ( এ ডি এম এস ১৭ প্রদাতিক ডিভিশন)। উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন সিও ৯১ ফিল্ড অ্যাম্বুলেন্স লে: কর্নেল রুবাইয়াত ইসমত অভিক।

চিকিৎসা নিয়েছেন বৃদ্ধ ও শিশু, নারীসহ সব বয়সের মানুষ, সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্যপরামর্শ পেয়ে সন্তুষ্ট রোগীরা। সেবা নিতে আসা রোগী আসিয়া বেগম বলেন, অনেক দিন যাবৎ চিকিৎসা করাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর এই ক্যাম্প থেকে ভালো চিকিৎসা ও ওষুধ পেলাম।

দিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।

সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর