1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দরবস্ত ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টায় দরবস্ত বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে অংশগ্রহণকারী জনতার মিছিল তামাবিল মহাসড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট রাস্তার মোড়ে পিউরিয়া পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভাণ্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হেলাল উদ্দিন আহমদ।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রব দুলাল, নাজিম উদ্দীন,যুবদল নেতা বোরহান উদ্দিন, শরিফ আহমেদ, শরিফ আহমদ,শামীম আহমদ,ফারুক আহমদ, জালাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক বিলাল আহমদ, বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম বিলাল উদ্দিন, ৪নং দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন, জাসাসের নাসির উদ্দিন, রুম্মান মিয়া, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মতিন,৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আদনান সাব্বির, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর