1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লড়াই শেষ হয় নাই, নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে: নাহিদ ইসলাম

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শেষ হয় নাই, একটি নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে।

তিনি বলেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
নাহিদ ইসলাম আরও বলেন, আজকেও গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে।গোপালগঞ্জে আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি এবং গাজীপুরের মাটিতেও এসেছি।

তিনি বলেন, দেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি এবং যাবো। আমরা ঘোষণা করেছি দেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো এবং বিচারের আওতায় আনবো।

দোয়া শেষে তারা গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নেওয়ার উদ্দেশে রওয়ানা দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর