1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তামাবিল মহাসড়কে বাস দুর্ঘটনায় ২৮ জন আহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের ফেরিঘাট কাটা গাং নামক এলাকায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন যাত্রী ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জাফলং থেকে ছেড়ে আসা গেইটলগ পরিবহনের একটি বাস (রেজি. নম্বর: সিলেট মেট্রো-ব-১১-০০০৩) সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ৭টা ৪০ মিনিটে বাসটি ফেরিঘাট কাটা গাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে উল্টে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ২১ জন প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন জৈন্তাপুর উপজেলা হাসপাতালে।

গেইটলগ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর তারা যাত্রীদের পাশে থেকে সার্বিক সহায়তা ও যোগাযোগ বজায় রেখেছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং আহত যাত্রীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহায়তায় অনেক যাত্রী প্রাথমিকভাবে নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর