1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট ওসমানী বিমানবন্দরে নিহত রুম্মান’কে চোখের জলে ভাসিয়ে শেষ বিদায়

মো. মতিউর রহমান:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পঠিত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি’র) চাকা বিস্ফোরিত হয়ে গতকাল নিহত রুম্মান আহমদকে চোখের জলে ভাসিয়ে চির বিদায় দিয়েছে ইউনিয়নবাসী।
নিহত রুমান সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার লুসাইন গ্রামের আব্দুল কাদিরের পুত্র।
শুক্রবার (১ আগস্ট) বাদ জুম্মা বেলা ২টার সময় লুসাইন জামে মসজিদে নিহত রুম্মানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রুম্মানকে চির নিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুে পুরো খাদিমনগর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রুম্মান বাংলাদেশ তালামিযে ইসলামির সক্রিয় কর্মী ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
তার জানাজায় সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়।
উল্লেখ: গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং (বিমানে উঠার সিঁড়ি’র) চাকা মেরামত করতে গিয়ে একটি চাকা বিস্ফোরিত হয়।
এ সময় চাকা বিস্ফোরণের ঘটনার সময় ২জন যুবক আহত হন। চাকা বিস্ফোরিত হওয়ার সাথে সাথে ২জনকে স্ব-জোরে ধাক্কা দিলে রুম্মান ও এনামুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে অপর সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহত রুম্মানের অবস্থার আরো অবনতি হয়।
তখন রুম্মানের জরুরি ভিত্তিতে আইসিইউ’র প্রয়োজন হয়। কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’র বেড খালি না থাকায় রুম্মানকে ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ’র বেড পাওয়া যায়। কিন্তু ততক্ষণে রুম্মান আহমদ মৃত্যুর কোলে ঢলে পড়ে, জীবনের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর