1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ ও আলোচনা সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পঠিত

সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি-বসিয়াখাউরী হাফিজিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় জয়সিদ্ধি ও বসিয়াখাউরী এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়সিদ্ধি গ্রামের প্রবীণ মুরব্বী মোঃ ইলিয়াস মিয়া এবং সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা মোফাসির আহমদ রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে। তৃণমূল নেতাকর্মীরা দলের প্রাণ, তাদের ঐক্য ও শক্তিই আগামী দিনের আন্দোলনের ভিত্তি।”

গণসংযোগে আরও বক্তব্য রাখেন— শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি নেতা মোঃ জমিল মিয়া, জয়সিদ্ধি গ্রামের মোঃ তুরন মিয়া।

সিলেট জেলা জাসাসের আহ্বায়ক নাজমুল ইসলাম,
এয়ারপোর্ট থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শাহানুর মিয়া,
বসিয়াখাউরী গ্রামের আব্দুস শহীদ ও মো. সুজন মিয়া,
বড়মোহা গ্রামের মখলিছুর রহমান, জয়সিদ্ধি গ্রামের মো. ধন মিয়া, মো. আশ্রব আলী, মো. আব্দুস শহীদ, মো. জিতু মিয়া।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মো. ফারুক আহমেদ, মোঃ আব্দুল লতিফ, মো. ফখরুজ্জামান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুরশেদ আহমদ হৃদয়, উপজেলা ছাত্রদল নেতা নাইমুর রহমান রেজুয়ান, তাকিন মিয়া, জিসান মিয়া, নাঈম আহমদ, আলম, মিনহাজ, জাহেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার আনোয়ার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার দাবি জানান এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর