1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যান্ডকাপ পরানো হবে: পুলিশ সুপার রেজাউল করিম

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পঠিত

 

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন কল্যাণ সভায় সকল থানার অফিসার ইনচার্জগন সহ প্রতি পদমর্যাদার পুলিশ সদস্য। সভার সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সভাপতি সকল সদস্যদের উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং উপস্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। কল্যাণ সভার সমাপনী বক্তব্যে তিনি বলেন আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃংখল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি।

আপনারা মহাসড়কে এমন কোনো কাজ করবেন না যা আমাদেরকে বিব্রত করে এবং পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাদের সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো কিন্তু আপনাদের কোনো অপেশাদার আচরণের কারণে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তার দায় সংশ্লিষ্ট সদস্যকে নিতে হবে।

পুলিশ সুপার এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন মহাসড়কে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে ফৌজদারি মামলায় গ্রেফতার করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে জেলে পাঠিয়ে দেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর