1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল

মো নুরুল হক (সুনামগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

৩৬ জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বর্ণাঢ্য গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে উপজেলা আমির হাফেজ আবু খালেদ-এর নেতৃত্বে র‌্যালি শুরু হয়। শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও খ্যাতিমান আইনজীবী অ্যাডভোকেট ইয়াছিন খান।
তিনি বলেন, ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে তরুণদের বজ্রকণ্ঠ। সেই চেতনাতেই আমাদের সংগ্রাম চলছে। নৈতিক নেতৃত্ব ও ইসলামী রাজনীতিই সময়ের দাবি।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি আসাদুজ্জামান, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আশরাফ আলী, বায়তুলমাল সেক্রেটারি তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মামুন আহমদ।

ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি শমশের আলী, পূর্ব বীরগাঁওয়ের মাসুম আহমেদ, পশ্চিম পাগলার কাজী নুরুল হক, পূর্ব পাগলার কবির আহমদ, দরগাপাশার শামীম আহমদ, শিমুলবাঁকের এখলাছুর রহমান এবং পশ্চিম বীরগাঁওয়ের মাওলানা
আলফাজ উদ্দিন প্রমুখ৷ এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর