1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে “জুলাই চেতনাই আগামী বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, স্মৃতিচারণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(৫ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শান্তিগঞ্জ বাজার হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

 

শোভাযাত্রা পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে “জুলাই চেতনাই আগামী বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সেলিম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা জমিয়তের একাংশের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, অপরাংশের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন সালেহ, জুলাই যোদ্ধা তৌকির আহমদ, শাহিনুর রহমান, প্রবাসী জুলাই যোদ্ধা দুলাল মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো: নুরুল হক।

 

অনুষ্ঠানে শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন জুলাই যোদ্ধার মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশায় মানুষজন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর