1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারলেই গণতন্ত্রের চুড়ান্ত বিজয় হবে : মিফতাহ্ সিদ্দিকী

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর মধ্যে দিয়ে প্রাথমিক বিজয় হলেও এখন পর্যন্ত গণতন্ত্রের চুড়ান্ত বিজয় হয়নি। আওয়ামিলীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছল। মানুষ দেড় যুগেরও বেশী সময় থেকে ভোট দিতে পারে নি। দেশবাসী এখন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। যেদিন সাধারণ মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সেদিনই গণতন্ত্রের চুড়ান্ত বিজয় নিশ্চিত হবে।

মঙ্গলবার বিকেলে বিএনপি আয়োজিত গণতন্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে একটি অচলাবস্থা বিরাজ করছে। পতিত আওয়ামিলীগ তাদের দোসরদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করছে। প্রশাসনে চেইন অব কমান্ড নেই। তাই দেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। তাই অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ আব্দুল শুকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, ইন্তাজ আলী চেয়ারম্যান, বাহারুল আলম বাহার চেয়ারম্যান, এবিএম জাকারিয়া চেয়ারম্যান, আলমগীর চেয়ারম্যান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মুুক্তিযোদ্ধাদল ও জাসাস নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর