1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পঠিত

 

 

সিলেট- সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

সোমবার (৬ আগস্ট) দুপুরে সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাহাদুরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বুধবার বিকেলে সুবিপ্রবি’র এক শোক বার্তায় তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন গভীরভাবে শোক প্রকাশ করেন। তিনি উল্লেখ্য করেন যে, স্নেহা চক্রবর্তীর মত একজন মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী এভাবে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার উজ্জ্বল ভবিষ্যৎ, স্বপ্ন ও সম্ভাবনা আজ অঙ্কুরেই বিনষ্ট হলো। তিনি স্নেহা চক্রবর্তীর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন।

আমরা বিশ্ববিদ্যালয় পরিবার স্নেহা চক্রবর্তীর আত্মার চিরশান্তি কামনা করছি।

 

প্রসঙ্গত, স্নেহা চক্রবর্তী, যিনি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে আজ ভর্তি কার্যক্রম শেষে বাসায় ফিরে যাবার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর