1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সিলেট জেলা (সংবাদদাতা):
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

 

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
————-অধ্যক্ষ সর্বানী অর্জুন

সিলেট সরকারি মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বানী অর্জুন বলেছেন, শহীদদের প্রতি সম্মান জানিয়ে জনআক্ষাংখা বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
তিনি মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সিলেট সরকারি মদন মোহন কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উদযাপন পর্ষদের আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদের সাবেক সম্পাদক লে. মো. মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রধান মো. যুন্নুরাইন।
বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রধান আব্দুল হামিদ, অধ্যাপক ফরিদ আহমদ, শিক্ষক পর্ষদের সম্পাদক আলী হাসান পারভেজ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. মঞ্জুর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মদন মোহন কলেজ শাখার সভাপতি কামরান উদ্দিন অপু, সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সভাপতি আল শাহেদ প্রমুখ।
অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থাতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর