1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সুনামগঞ্জের আল-হেলাল

রাজু আহমেদ রমজান (সুনামগঞ্জ) :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

 

সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আল-হেলাল সম্মাননা পেয়েছেন সাহসী সাংবাদিকতায়। জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য সম্মাননা প্রদান করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। শহীদ পরিবারসহ ১৯২ জন সাংবাদিককে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে আনুষ্ঠানিকভাবে।

জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি আল-হেলাল সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি পদে রয়েছেন। রাষ্ট্রের অধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি থাকাকালীন জুলাই যুদ্ধে শহীদ হওয়া স্থানীয় ৩ শহীদ যোদ্ধা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

গত ৩ আগস্ট রবিবার বিকালে রাজধানীর সার্কিট হাউজ এলাকায় অবস্থিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে শহীদ সাংবাদিক পরিবার, আহত-সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক-কলামিস্ট, বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিক আল হেলালের হাতে সম্মাননা তুলে দেন।

প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক সামছুল হক জাহিদ, বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, প্রেস ইনসষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহা পরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, সদস্য শাহীন হাসনাত, দৈনিক কালবেলা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন, যমুনা টিভির এ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত ও ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, শহীদ মাতা সামছিয়া জামাল, সাংবাদিক এমরান হোসাইনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর