1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে  ৩ জনের প্রাণহানি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পঠিত

 

সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকার স্নেহালতা চক্রবর্তী, জেলা শহরের আলিপাড়া এলাকার শফিকুল ইসলাম (৪৫), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৮)।

নিহত স্নেহালতা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন। খুশি সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী। অপরদিকে, শফিকুল ইসলাম শহরের আলিপাড়া আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী এক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা দুই শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণহানি ঘটে।

ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। অপরদিকে, দুর্ঘটনার পর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থলে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। বাসচালককে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর