
সিলেট সীমান্তে অভিযানকালে বিজিবি সদস্যদের উপর দলবেঁধে হামলা চালিয়েছে চোরাকারবারীরা। এতে এক সদস্য আহত হয়েছেন। পরে বিজিবি র্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান চালয়ে একজনকে আটক কর হয়।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ও গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে দুটি গ্রুপে বিপুল পরিমানে ভারতীয় মহিষ এবং গরু আটক করে। এসময় তেরাপুর গ্রামে চোরাকারবারীদের একটি সংঘবন্ধ দল বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। পরে তার ৩টার দিকে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বিজিবির উপর হামলায় জড়িত ১ চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মোঃ আরমান আলী(২৮)।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় উর্ধ্বতন সদর দপ্তরের দিকনির্দেশনায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আইন অনুযায়ী আটককৃত মালামাল ও ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশপ্রেম ও দায়িত্ববোধের জায়গা থেকে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।