1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেট সীমান্তে ১ কোটি ১৫ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযানে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায় (৬ আগস্ট বোধবার) , গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা এবং বাংলাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, বাংলাদেশ থেকে পাচারের সময় আটক শিং মাছ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব চোরাচালানী মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকা।

এবিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় উর্ধ্বতন সদর দপ্তরের দিকনির্দেশনায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আইন অনুযায়ী আটককৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশপ্রেম ও দায়িত্ববোধের জায়গা থেকে বিজিবি নিরবিচারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিজিবির এই সাফল্য সীমান্তে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, বৈধ বাণিজ্যের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর