1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

জামালগঞ্জে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

জহির বিন (রুহুল):
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পঠিত

 

জামালগঞ্জ উপজেলায় সদ্য ৬ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদর ইউনিয়ন বিএনপি কমিটির বিরুদ্ধে বঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, দলীয় মূল্যায়ন ও দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করে কমিটিতে অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্টদের স্থান দেওয়া হয়েছে।

ওয়ার্ড বিএনপির কমিটি এখন পারিবারিক কমিটিতে রূপ নিয়েছে। তারা এই কমিটি বাতিলের দাবি জানান। জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক মো. জামির আলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের চোখ রাঙানিতে ভয় পাই না। আপনারা আমাদেরকে মূল্যায়ন না করলে আমরা জেলা কমিটির কাছে অভিযোগ করবো। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাকর্মীদের শরণাপন্ন হবো। তবুও আমরা পিছু হটবো না।

তাই অনতিবিলম্বে এই পকেট কমিটিকে বাদ দিয়ে নতুন করে কমিটি করুন। বৃহ¯পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের উজান লালপুর পয়েন্টে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম ও সদর ইউনিয়নের সাবেক সাধারণ স¤পাদক মো. জামির আলীর সঞ্চালনায় বঞ্চিত বিএনপি নেতাকর্মীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, নতুন কমিটি ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে এবং ত্যাগী নেতাকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান, জালাল আহমেদ ভূঁইয়া, সাবেক সহসাধারণ স¤পাদক মাহবুবুল আলম মুবির, দপ্তর স¤পাদক গণি ভূঁইয়া, সহসাংগঠনিক স¤পাদক আলী আমজাদ, সাবেক ওয়ার্ড সাধারণ স¤পাদক হোসেন আহমেদ ও বিএনপি নেতা আলী হোসেন, নবী হোসেন, মেহেদী হাসান হীরা। তারা দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন না হলে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে। অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে পুনর্গঠনের দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর