1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি

রাজু আহমেদ রমজান (সুনামগঞ্জ) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’৷

শুক্রবার (৮ আগষ্ট) দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন এই সংগঠনের সদস্যবৃন্দ।

গত ২৭ জুলাই কমিটি গঠন শেষে দিনভর হাওরের বর্জ্য অপসারণ করে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভষ্মিভুত করা হয়। মহতী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।

প্রচারপত্র বিলি কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর সভাপতি রাজু আহমেদ রমজান, সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সাধারণ সম্পাদক আহম্মদ কবির, সহসাধারণ সম্পাদক পলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, কোষাধ্যক্ষ লিমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন, সদস্য মানিক পাল, দেলোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর