
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবির প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪ টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মুতিউর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমদ শাহীন, জৈন্তাপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন,জৈন্তাপুর উপজেলা সাবেক ছাত্র নেতা ইয়াহিয়া, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আব্দুন নূর ও তাজউদ্দিন আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক উস্তার আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য আশরাফ উদ্দিন মেম্বার, আনসার উদ্দিন, ইমরান আহমদ, বোরহান উদ্দিন, সাদ্দাম, জৈনুদ্দিন, ইফতেখার মাহমুদ পাবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আহমদ মিজান ও মইনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আরিফুল হক, পারভেজ আহমদ ও জাকির আহমদ, ইউনিয়ন যুবদলের মুহিবুর রহমান, রফিক আহমদ, শাহাবউদ্দিন, আনা মিয়া, কামরুল ইসলাম, তাজুল ইসলাম, আল আমিন ও দিলোয়ার হোসেন।
পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তারা সরকারের পদত্যাগ ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান।