1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ১নং থেকে ৯নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগষ্ট) বিকেল ৪ টায় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাকিল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক অঞ্জল রাম দাস, উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম শেনাজ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুতলিব ও মো. নোমান আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, ৫নং ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত বদরুল ইসলাম, সেলিম আহমদ, নাছির উদ্দিনসহ ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার, শফির, কামরুল, রাজ আহমদ নওয়াব, জাহেদ, রেহান, ইউনুস ও অন্যান্য সদস্যবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর