1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোলাপগঞ্জে স্থানীয় নির্বাচনের জন্য আগাম প্রার্থী ঘোষণা করলো জামায়াত

সিলেট জেলা (সংবাদদাতা):
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগাম প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৯ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ‘লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম’-এ প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামী সিলেট জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম।

ঘোষণা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির রেহান উদ্দিন রায়হান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহেদা মঞ্জুর জেরিন।

এছাড়া ৭টি ইউনিয়নে মনোনীত প্রার্থীরা হলেন, বাঘা ইউনিয়নে মোশারফ হোসেন শামীম, ফুলবাড়ি ইউনিয়নে আসাদুজ্জামান পাপ্পু, লক্ষীপাশা ইউনিয়নে মাসুদ আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, পশ্চিম আমুড়া ইউনিয়নে রাসেল আহমদ, বাদেপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন এবং শরীফগঞ্জ ইউনিয়নে আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী সেলিম উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর