1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্য জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান
তুহিনকে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যারকাণ্ড ঘটনায় এবং সাংবাদিক
আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব
ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট অনলাইন
প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শনিবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি
মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার
বলেন, সাংবাদিক সাগর-রুনি দম্পতি থেকে শুরু করে দেশে কোন সাংবাদিক
হত্যাকাণ্ডের বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। সন্ত্রাসীদের কোন দল নেই,
তাদের কোন দলীয় পরিচয় থাকতে পারেনা, তাদের একটাই পরিচয় তার সন্ত্রাসী।
সাংবাদিকদের হত্যাকাণ্ড ও হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য মোটেও
সুখকর নয়। আমরা অবিলম্বে সাংবাদিক হত্যা নির্যাতন যত ঘটনা ঘটেছে সকল
ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত করে দায়ি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর