
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার ষান্মাসিক শুরা অধিবেশন ৯ আগস্ট ২০২৫, শনিবার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় শুরুতে দারসে কুরআন পেশ করেন জেলা উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী।
ষান্মাসিক মজলিসে শুরায় দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন,মোঃ মোস্তফা কামাল,মাওলানা নূরুল হোসাইন,সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন,মাওলানা নূরুল ইসলাম,আখতার হুসাইন আতিক ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ,সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার,অফিস সম্পাদক মাওলানা আলী খান,শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান,দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ,ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী,সাবেক জেলা সভাপতি মোঃ আব্দুর রহমান,খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ,নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন,নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম,নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন,দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ,দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ,সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ,জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মিল হোসেন,তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম,বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিব বিন মোশাররফ প্রমূখ।
শুরা অধিবেশনে উপজেলা / পৌর শাখা রিপোর্ট পেশ পর্যালোচনা,জেলা রিপোর্ট পেশ – পর্যালোচানা,পরিকল্পনা গ্রহণ,সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।
শুরার এক পর্যায়ে সংগঠনের প্রচার-প্রসার গতিশীল ও সুচারুরূপে পরিচালনা করতে জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের প্রচার সেল গঠন করা হয়।
সেলের অন্যান্য সদস্যরা হলেন;
সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন,আখতার হুসাইন আতিক,অফিস সম্পাদক মাওলানা আলী খান,নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম জামালগনজী।