1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জের ইউএনওকে অপসারণ না করলে পরিষদ ঘেরাও সহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি

জহির বিন (রুহুল):
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

 

অনিয়ম, দূর্নীতি, সেচ্ছাচারিতা ও ফ্যাসিস্টদের পূর্ণবাসনের অভিযোগ তুলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মূশফিকীন নূরের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার দূপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে ‘ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিক বৃন্দ’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো.শাহজাহান, বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, যুব জমিয়তের সাবেক কেদ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি কাজী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, উপজেলা যুবদল নেতা শাহ মো: লিয়াকত আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, সেচ্ছসেবক দল নেতা তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা আবু সুফিয়ান প্রমূখ।
‎বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে রক্তে অর্জিত আজকের বাংলাদেশ। বিপ্লবী সরকারের আমলে আওয়ামী দোসরদের পূর্ণবাসন, সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করছেন ইউএনও মূশফিকীন নূর। তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারী বরাদ্ধের উন্নয়ন প্রকল্পে কাজের অনিয়ম করে চলেছেন। তার বাসার কর্মচারী দিয়ে উপজেলার সকল সংস্কারকাজ ও উন্নয়ন প্রকল্পের কাজ করিয়ে উপজেলায় সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
তিনি আওয়ামীলীগের আমলে বিভিন্ন দূর্নীতি করেছেন। এখনও করছেন। আগামী ৭দিনের মধ্যে ইউএনওকে অপসারণ না করলে উপজেলাবাসীকে নিয়ে পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর