1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দরবস্ত, কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার মধ্য দিয়ে যাওয়া ৪৩ কিলোমিটার দীর্ঘ দরবস্ত, কানাইঘাট আঞ্চলিক সড়ক দীর্ঘ এক দশক ধরে সংস্কারবঞ্চিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও পরিবহনচালকদের। দুর্ঘটনার পাশাপাশি ধুলাবালিতে অতিষ্ঠ শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা।

স্থানীয়দের অভিযোগ, গত বছর কিছু অংশে নাম মাত্র সংস্কার হলেও তা ছিল অপ্রতুল। দীর্ঘদিন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বড় কোনো কাজ শুরু হয়নি। সড়ক ও জনপথ বিভাগের সিলেট বিভাগের সাব,ডিভিশনাল ইঞ্জিনিয়ার সালাহ উদ্দীন সুহাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে এ সড়কের জন্য বরাদ্দ নেই, তবে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

এ অবস্থায় আজ রবিবার (১০ আগস্ট) দরবস্ত, কানাইঘাট সড়কের আশপাশের এলাকার নাগরিকরা সড়ক ও জনপথ বিভাগের সিলেট জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে দ্রুত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন লুৎফুর রহমান, শামিম, মহিবুর রহমান, জবরুল, শাহিন ও মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার উদ্দিন বাহার, দরবস্ত বাজার কমিটির সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মতিন ও সমাজসেবক নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্যরা।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কারের উদ্যোগ দ্রুত না নিলে তারা সিলেট, তামাবিল মহাসড়কে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রয়োজনীয় সংস্কার শুরু করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর