1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খাঁনের জনসভা

ফারুক আহমদ (ধর্মপাশা) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের-৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং তা মানুষের কাছে পৌছে দিতে সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খাঁনের বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০আগস্ট) দুপুর দুইটার দিকে ধর্মপাশা সদরের মধ্যবাজারে উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন এর আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা, মধ্যরগর, তাহিরপুর ও জামালগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খাঁন।

মনোনয়ন প্রত্যাশী বারবার কারা*নির্যতনের শিকার আব্দুল মোতালিব খাঁন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৭৯ থেকে বিএনপির রাজনিতীর সঙ্গে জরিত, জেল জুলুমসহ বিভিন্ন ভাবে আওয়ামীলীগের শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছি। প্রতিটি আন্দোলনে দলের সঙ্গে থেকে দলীয় কাজ করে আসছি। তাই আমি আশাকরি ক্লীন ইমেজ প্রার্থী হিসেবে দল আমাকে মূল্যায়ন করবেন। এছাড়াও আমি সকলের সহযোগিতা কামনা করছি।

উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সদস্য মাহবুব আলম হাদিস মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফসার আলম চন্দনপীর, কাজী মাজারুল হক, মামুনুর রশিদ শান্ত, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, যুগ্ন আআহবায়ক আবুল বাসার, সদস্য মোহাম্মদ কামাল হোসেন,

ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মন্নাফ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফতাব উদ্দিন, গোলাম মোস্তফা, যুবদলের যুগ্ন আহবায়ক চন্দন খান, হাজ্বী ইকবাল, সাবেক ছাত্রদল নেতা আরাফাত রহমান খাঁন তানভীর প্রমুখ। এ জনসভা বিশাল এক জনসমুদ্রে পরিনত হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর