1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলম বিরতি 

রাজু আহমেদ রমজান (সুনামগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে, গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে কলম বিরতি পালন করেছেন সাংবাদিকবৃন্দ। সুনামগঞ্জ প্রেসক্লাবের ডাকে রবিবার (১০ আগষ্ট) সকাল ১০টা থেকে বেলা চারটা পর্যন্ত জেলাজুড়ে এ কর্মসূচি পালিত হয়। কলম বিরতি কর্মসূচি পালন করতে সুনামগঞ্জ প্রেসক্লাবে অবস্থান করেন সাংবাদিকগণ।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ বলেন, সাংবাদিক তুহিন হত্যার নৃশংসতা দেখে দেশের সাংবাদিক সমাজ আজ শঙ্কিত, ভীত। এই ভীতিকর পরিস্থিতি দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনুর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান, সাংবাদিক সুলেমান কবির, ফোয়াদ মনি, শাহ মোহাম্মদ ফরহাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর