1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর কমিটি গঠন 

রাজু আহমেদ রমজান (সুনামগঞ্জ) :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

 

বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয়দের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে হাওরপাড়ের একঝাঁক তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ নামে কমিটি গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক যাত্রা থেকে প্রশাসনের পাশাপাশি  নিরলসভাবে কাজ করে যাচ্ছে ২১ সদস্য বিশিষ্ট পরিবেশবাদী এই  সংগঠন।

সংশ্লিষ্ট সকলের সর্বসম্মতিক্রমে রাজু আহমেদ রমজান সভাপতি ও আহম্মদ কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুলাল কান্তি পাল, আল-আমীন, অখিল তালুকদার, সহসাধারণ সম্পাদক পলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক এখলাছ মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম (তুলিপ), কোষাধ্যক্ষ লিমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন, অমিত হাজং। সদস্যবৃন্দ হলেন- রাসেল মিয়া, মানিক পাল, আবু সাইদ, মাসুদ মিয়া, মকবুল হোসেন, মো. দেলোয়ার, আব্দুল ওয়াহিদ, জুনাইদ আহমেদ।

গত ২৭ জুলাই কমিটি গঠন শেষে দিনভর হাওরের বর্জ্য অপসারণ করে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভষ্মিভুত করা হয়। মহতী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।

এরই ধারাবাহিকতায় গত ৮ আগষ্ট শুক্রবার দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন সংগঠনের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর