1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

জামিনে বের হলেন সিলেট নগরীর পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন। হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি।

রোববার (১০ আগস্ট) সকালে জামিন পেয়ে এদিন সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন কারাগার থেকে বের হয়েছেন তিনি।

 

এসআই আকবর হোসেনের জামিন ও কারাগার থেকে বের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

জামিন পাওয়ার খবরে নিহত রায়হানের মা জানিয়েছেন, ‘এখন এই আসামি দেশ ত্যাগ করতে পারেন। তার জামিনে হতাশ হয়েছি।’

 

এই চাঞ্চল্যকর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে এবং যেকোনো দিন রায় ঘোষণার তোড়জোড় চলছিল। এরই মধ্যে এসআই আকবর জামিন পেয়েছেন এবং তার দ্রুত দেশ ত্যাগের আশঙ্কা করছেন নিহত রায়হানের পরিবার।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরে ১১ অক্টোবর রায়হানের মৃত্যু হয়।

এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী মামলা করেন।

এই মামলার আসামি আশিক এলাহীও দুয়েকদিনের মধ্যে জামিন পেতে পারেন। আর বাকি সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এর মধ্যে একজন আমেরিকাতে, একজন ফ্রান্স ও দু’জন মধ্যপ্রাচ্যে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে একই বছরের ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রধান অভিযুক্ত আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।

পরে ২০২১ সালের ৫ মে এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই।

এতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়।

এছাড়া অন্যরা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো: হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), এসআই মো: হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর