1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট-১ আসনে নির্বাচনী প্রস্তুতি গ্রহন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মমনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসানের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সংগঠনের সিলেট মহানগর ও সদর উপজেলা শাখার এক যৌথ নির্বাহী সভা  ৯ আগস্ট শনিবার রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।

সভায় সিলেট-১ আসনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ এবং একটি নির্বাচন সমন্বয় কমিটি ও ৩টি বিভাগীয় কমিটি গঠন করা হয়। সমন্বয় কমিটির সদস্যবৃন্দ হলেন, আহবায়ক- মাওলানা শাহ আশিকুর রহমান, যুগ্ম আহবায়ক- আব্দুল হান্নান তাপাদার, কে.এম আব্দুল্লাহ আল-মামুন, মাওলানা নিজাম উদ্দিন, সদস্য সচিব- হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব- মাওলানা মনজুরে মাওলা, মাওলানা এ.কে.এম রফিকুজ্জামান, সদস্য- মাওলানা রওনক আহমদ, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাসুদ আহমদ, মাওলানা জুনায়েদ আহমদ, হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, মাস্টার ফয়সল আহমদ, মুহাম্মদ মিজানুর রহমান, হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহীম।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর থানা, ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন ভিত্তিক ব্যাপক দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর