1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু: এডিসি সমর কুমার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মানব জীবনে গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। শুধু প্রকৃতির শোভা বর্ধনে নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে।

গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। সুনামগঞ্জে বৃক্ষ মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

জেলা বনবিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. সাদ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার বেলা ৫টায় মেলা প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠান চলে।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয় গত ৭ আগষ্ট। স্থানীয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ মেলা এবার বৈরি আবহাওয়া থাকা স্বত্বেও জমে উঠেছিল। মেলায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন জাতের ৩২ হাজার গাছ বিক্রি করা হয়। বৃক্ষ মেলায় বিশেষ অবদান রাখা নার্সারী মালিকদের পুরস্কৃত করা হয়।

সিলেট রেঞ্চ বনবিভাগের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর