1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোয়াইনঘাটে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পঠিত

গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পিরের বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫ টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ আমজাদ হোসেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও জয়নুল্লাহ, যুবদল নেতা কয়েছ আহমেদ, মাহবুব আহমেদ ও আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্র সংসদ নেতা রাকিবুর রহমান (সুনাম), বর্তমান সভাপতি আব্দুল কাদির (রাফি) ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী জিয়া পরিষদের সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন-ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে এবং উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে, যারা আজ আমাদের কর্মসূচিকে সফল করেছেন। আমরা যে ৩১ দফা দাবির কথা বলছি, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি আমাদের দেশের মানুষকে ন্যায়, সমতা ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার। আজ দেশের প্রতিটি মানুষ উচ্চমূল্য, বেকারত্ব, দুর্নীতি ও অবিচারের শিকার। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারব্যবস্থা দলীয়করণ করা হয়েছে।

আমাদের লক্ষ্য একটাই,জনগণের সরকার প্রতিষ্ঠা, যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করছি,জনগণের সমর্থন ও অংশগ্রহণে আমরা ইনশাআল্লাহ এই অন্যায়ের অবসান ঘটাবো এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

এ সময় বক্তারা আরও বলেন, দেশের সার্বিক সংকট নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নই সময়ের দাবি। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর