1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর পুলিশের অভিযানে দুটি ভারতীয় স্কুটি জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে দুটি ভারতীয় স্কুটি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে জৈন্তাপুর মডেল থানার সামনে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা স্কুটিগুলো গভীর রাতে জৈন্তাপুর হয়ে সিলেটের দিকে পাচার করা হচ্ছিল।

এ সময় গোপন তথ্য পেয়ে থানার ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে মোবাইল টিমকে নিয়ে অভিযান পরিচালনা করেন। মাত্র এক মিনিটের মধ্যে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা স্কুটি ফেলে অন্ধকারের মধ্যে দ্রুত পালিয়ে যায়। পরে স্কুটি দুটি উদ্ধার করে থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন,গোপন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চেকপোস্ট বসানোর পর দুটি ভারতীয় স্কুটি আটক করা হয়েছে। চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের শনাক্তে তদন্ত চলছে। শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী তামাবিল এলাকা দিয়ে মোটরসাইকেল ও স্কুটি চোরাচালান হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে কিছু অসাধু চক্র সড়কপথে এসব যানবাহন পাচার করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায়। তারা সীমান্তের পাহাড়ি ও দুর্গম পথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে যানবাহন দেশে প্রবেশ করায়।

জৈন্তাপুর মডেল থানা সূত্রে আরও জানা গেছে, আটক স্কুটি দুটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া চোরাকারবারীদের ধরতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

পুলিশ বলছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঘটতে না পারে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর