1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সাদা পাথর লুটপাটের স্থান পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় চলমান লুটপাট ও অনিয়ন্ত্রিত উত্তোলনের ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছেন সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে হেলাল উদ্দিন আহমেদ বলেন, সাদা পাথর একসময় ছিল সিলেটের গর্ব, প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ও পর্যটকদের প্রিয় স্থান। কিন্তু অবাধ লুটপাট ও অনিয়ন্ত্রিত উত্তোলনের কারণে এই অঞ্চলের সৌন্দর্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবেশ রক্ষার জন্যও অপরিহার্য। এখনই পদক্ষেপ না নিলে আমরা আমাদের অধিকার ও পরিবেশ উভয়ই হারাবো।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাদা পাথর ও আশপাশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি আশ্বাস দেন, যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপে আমি জনগণের পক্ষেই থাকবো।

স্থানীয় নেতাকর্মীরা জানান, হেলাল উদ্দিন আহমেদের এই সরেজমিন পদচারণায় শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বরং রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দলের নীতি-নির্দেশনা অনুযায়ী তিনি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন এবং দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক, আব্দুল মাজিদ,বাবুল মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা মাস্টার আব্দুল হামিদ, সিলেট জেলা ছাত্রদল সদস্য মইনুল ইসলাম, জিয়া সাইবার ফোর্স সদস্য খালেদ পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা কবির আহমেদ, কামরান আহমদ ও ইসলাম উদ্দিন।

স্থানীয়দের আশা, সাদা পাথর রক্ষায় এ ধরনের সরেজমিন পরিদর্শন ও জনসম্পৃক্ততা ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দেবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর