1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি গ্যাস ফিল্ড অডিটোরিয়ামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমাম।

আলোচনায় অংশ নেন জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আনসার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা। সভায় চারটি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

এর মধ্যে ছিল অবৈধভাবে উত্তোলিত পাথরের তথ্য দ্রুত সেনাক্যাম্পে জানানো, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে অবহিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য সংক্রান্ত তথ্য সরবরাহ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান।

সভায় উপস্থিত প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় সেনাক্যাম্প কমান্ডার সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কমান্ডার মেজর তাহমিদুল ইমাম বলেন, এই সমন্বয় সভার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর