1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত

সুনামগঞ্জের বিভিন্ন  উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও নির্মিতব্য সেতু পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

রবিবার (১৭ আগস্ট) দিনভর মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, তাহিরপুর উপজেলার পাতারগাঁও এলাকায় নির্মিত সেতু, পাটাবুকা এলাকায় নির্মিতনির্মিতব্য সেতু পরিদর্শন করেন তিনি। এর আগে মধ্যনগর উপজেলা পরিদর্শন শেষে বৃক্ষ রোপন করেন হাওর-সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জের এই কৃতি সন্তান।

এদিকে, বেলা ২টার দিকে তাহিরপুর উপজেলা সদর পৌঁছালে নবনিযুক্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা দেন। সকালে জামালগঞ্জ উপজেলা পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ সঙ্গে ছিলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন থানা পুলিশের অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর