1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষও হতে হবে: হেলাল উদ্দিন আহমদ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেছেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষও হতে হবে।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাংলা বাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেলাল উদ্দিন আহমদ আরও বলেন, শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশোনার পাশাপাশি সামাজিকভাবে সচেতন, মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠা জরুরি। শিক্ষার্থীদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের জন্য আমাদেরই উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাদিক আহমেদ রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লুকমান উদ্দিন।

এসময় আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাস্টার কুতুবউদ্দিন,পরিষদের উপদেষ্টা মমতাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার ফারুক, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাবুল ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলী আকবর, গিয়াস রানা, নাছির উদ্দিন, দুলাল প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, নৈতিকতা, সহমর্মিতা ও যুক্তিবাদী চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিবৃন্দ ও ৫০ জন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর