1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শিক্ষাই জাতির মেরুদণ্ড 

মুরাদ হাসান:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

শিক্ষা মানুষের জীবনের আলো। জ্ঞান ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। বিশেষত ধর্মীয় শিক্ষা মানুষের অন্তরকে শুদ্ধ করে, সৎপথে পরিচালিত করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যায়।

জৈন্তাপুর উপজেলার সারীঘাট বেদে পল্লীর বাচ্চাদের জন্য আজকের দিনটি একটি অনন্য উদ্যোগের প্রতীক। সেখানে ছোট ছোট শিশুরা ধর্মীয় শিক্ষার তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জনের যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, তা সত্যিই আনন্দদায়ক ও আশাব্যঞ্জক।

একসময়ের অবহেলিত এ সমাজের শিশুরা যদি শিক্ষার আলোয় আলোকিত হয়, তবে তারা নিজেদের জীবন যেমন সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, তেমনি সমাজকেও উপকৃত করবে।

এখানে সবচেয়ে প্রশংসনীয় দিক হলো, দুইজন ইসলামি শিক্ষাবিদ, ফাহাদ সিদ্দিকী ও আব্দুল ওয়াদুদ সাফিঃ- আন্তরিকভাবে এই শিশুদেরকে শিক্ষাদান করছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও স্নেহশীলতা বাচ্চাদের মনে শিক্ষার প্রতি ভালোবাসা সৃষ্টি করছে।

এর মাধ্যমে ভবিষ্যতে এই শিশুরা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শবান নাগরিক হয়ে উঠবে, এটাই প্রত্যাশা।

ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু নামাজ, রোজা, হালাল-হারাম শেখায় না, বরং তাকে সততা, দায়িত্ববোধ, পরোপকারিতা ও মানবতার শিক্ষা দেয়। তাই এই শিক্ষা কার্যক্রম সারীঘাট বেদে পল্লীর শিশুদের জীবনধারায় এক নতুন সূচনা এনে দিয়েছে। সমাজের প্রতিটি শিশুই যদি এইভাবে শিক্ষা গ্রহণে সুযোগ পায়, তবে একটি সুশিক্ষিত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠতে কোনো বাধাই থাকবে না।

সুতরাং বলা যায়, সারীঘাট বেদে পল্লীর এই ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুধু শিশুদের নয়, পুরো সমাজের জন্যই এক আলোকবর্তিকা হয়ে উঠবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর