1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম,দূর্নীতির বিরুদ্ধে ফুলে ফেঁপে উঠেছে হাওর অঞ্চলের সাধারণ মানুষ

জহির বিন (রুহুল):
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

জামালগঞ্জের সচেতন নাগরিকদের পক্ষ থেকে ২০ আগস্ট দুপুরে হাসপাতাল গেইটে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও কে অপসারণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।মানববন্ধনে বক্তারা টিএইচও কে অপসারণ করার জন্য সিভিল সার্জন সুনামগঞ্জ ও স্বাস্থ্য অধিদপ্তর কে ৭ (সাত) দিনের আল্টিমেটাম দেন।

জামালগঞ্জের সচেতন নাগরিকদের পক্ষ থেকে মাওলানা আলতাফুর রহমান ও তোফায়েল আহমেদ এর নেতৃত্বে আরো বক্তব্য দেন, হাসান আল মাছুম, মোঃ উজ্জ্বল হোসেন, সাইদিল মুরছালিন, আরিফুল ইসলাম সরকার, কারী আব্দুল কুদ্দুস, মারুফ আহমদ, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন,কামল হোসেন,সাব্বির রহমান আরিফ, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন,মিনহাজুর রহমান মানিক জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল অনিয়ম বিরুদ্ধে ১১ দফা উপস্থাপন করেন। যার প্রথম দফা হলো
১. ৭ দিনের ভিতরে অযোগ্য টিএইচও এর অপসারণ করতে হবে।

২: কর্তব্যরত ডাক্তার, নার্সদের দায়িত্বে অবহেলা যার সমাধান করতে হবে।

৩: মাস্টাররুলে আয়া, বুয়া নিয়োগে অনিয়ম চলমান,কে বা কারা জড়িত আছে তা খুঁজে বাহির করে তাদের কে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

৪: খাবার ব্যবস্থাপনায় অনিয়ম এবং সরকারি ঔষধ বন্টনে অনিয়ম চলমান খুব দ্রুত তা সমাধান করতে হবে।

৫: হসপিটাল পরিষ্কারনপরিচ্ছন্নতায় অবহেলা তা দ্রুত সমাধান করতে হবে।

৬: হসপিটালের বর্হিবিভাগে অনিয়ম এবং প্রতিটা টেস্টে অতিরিক্ত ফী আদায় তা বাতিল করতে হবে।

৭: ইমারজেন্সিতে সবসময় একজন ডক্টর নিশ্চিত করা।

৮: ইমারজেন্সির ব্যান্ডেজ, কাটা চিড়া হসপিটালে না করে সেগুলো চেম্বারে করা হয় সেটা যাচাই করে সমাধান করতে হবে।

৯: ভর্তি রোগীর আবাসন সমস্যা সমাধান করতে হবে।

১০: হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ করা।

বক্তারা আরো বলেন আমরা হাওর অঞ্চলের মানুষ আমাদের মৌলিক অধিকার থেকে আমরা সব সময় বঞ্চিত। স্বাস্থ্য কমপ্লেক্সের এই অনিয়মের বিরুদ্ধে বহুবার কথা বলার পরে ও সমাধান পাইনি। এতো উপস্থিত আরো ছিলেন মামুনুর রশীদ জসীম,তৈয়ব নূর,সাকিব মিয়া,আলীম উদ্দিন, হাফিজ মাইনুল হাসান,রায়হানুল ইসলাম,জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা আরো বলেন আমরা হাওর অঞ্চলের মানুষ আমাদের মৌলিক অধিকার থেকে আমরা সব সময় বঞ্চিত। স্বাস্থ্য কমপ্লেক্সের এই অনিয়মের বিরুদ্ধে বহুবার কথা বলার পরে ও সমাধান পাই নি। এতো উপস্থিত ছিলেন মামুনুর রশীদ জসীম,তৈয়ব নূর,সাকিব মিয়া,আলীম উদ্দিন, হাফিজ মাইনুল হাসান,রায়হানুল ইসলাম,জাহাঙ্গীর আলম,পারভেজ মোশারফ জিহাদ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর