1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে উমনপুর টানিংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু- আহত ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর টানিং যেনো প্রতিনিয়তই মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। গতকাল (১৯ আগস্ট) সন্ধ্যায় ওই স্থানে আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, আহত হয়েছেন তার বন্ধু।

স্থানীয় সুত্রে জানা যায় নিহত সোহাগ আহমদ(২০) ও তার বন্ধু সাফি আহমদ (২০) হরিপুর যাওয়ার পথে মোটরসাইকেলযোগে রওনা হলে উমনপুর টানিংয়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করেন। সোহাগ আহমদের কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকাল ৮ টায় ইবনেসিনা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহত সাফি’র হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সোহাগ আহমদ সিলেট তামাবিল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিনের কনিষ্ঠ পুত্র।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, উমনপুর টানিং দীর্ঘদিন ধরেই দুর্ঘটনা প্রবণ। এখানে প্রয়োজন সঠিক ট্রাফিক ব্যবস্থা ও গতিনিয়ন্ত্রণের ব্যবস্থা।

নিহত সোহাগের জানাজা আজ (২০ আগস্ট) বাদ আসর ঘাটেরচটি ও পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
সোহাগের পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর দোয়া কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর