
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম ও আলী মো: নুরুল হুদা দিপু।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শাহজাহান এবং সুষ্ঠু পরিচালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আব্দুল্লাহ ইলিয়াছ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, মুক্তিযোদ্ধা দল সভাপতি হারুনুর রশিদ (মেম্বার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা দল সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ, আব্দুল মুতলিব, নোমান আহমেদ, সালেহ আহমেদ, মাসুক আহমেদ, সদস্য ইমরান মাহমুদ চৌধুরী, আদনান আহমেদ, ইয়াহিয়া, ইসলাম খান, নিজপাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব হেলাল আহমদ মাদানি, ২নং জৈন্তাপুর আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব আল আমিন, ৩নং চারিকার ইউনিয়ন আহ্বায়ক গোলজার আহ্বায়ক, সদস্য সচিব ফয়জুল আহমদ, ৪নং দরবস্ত ইউনিয়ন আহ্বায়ক মঈন উদ্দিন, ৫নং ফতেপুর আহ্বায়ক নাজমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ৬নং চিকনাগুল ইউনিয়ন আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুজ্জামান, হারুন আহমদ, মিনহাজ উদ্দিন, রাহিম আহমেদ, যুবদল নেতা শাব্বির আহমদ, নাজিম আহমদ, আব্দুর রউফ দুলাল, শামীম আহমদ, রুবেল আহমদ, সাহেদ আহমদ, আব্দুল মুক্তাদির, শ্রমিক দল নেতা সইদুল ইসলাম, কামাল উদ্দিন, ছাত্রদল নেতা সুলেমান আহমদ, জাহাঙ্গীর আলম, তোফায়েল আহমদ, আদনান সাব্বির, রিমন আহমেদ, ইমরান আহমদ, আরিফ আহমদ, মাহফুজ, শাহান কলেজ ছাত্রদল শাখার জুবায়ের আহমদ, আলিম উদ্দিন, রাহিম আহমেদ, শাহজুল, নাইম আহমেদ, সিদ্দিক আহমেদ, আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। দীর্ঘ সংগ্রামী পথচলার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দল সবসময়ই গণমানুষের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে।
সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা হয় এবং সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।